আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

  • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

Manual1 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে ১ লা সেপ্টেম্বর বিকেলে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি।
আত্রাই উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়ামে সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ ৬(আত্রাই রাণীনগর)আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজাউল ইসলাম রেজু  বলেন,দল এখন সুসংগঠিত  রাজনৈতিক দল ও সরকারে ঐকমত্য তৈরি হয়েছে। ফ্যাসিবাদি দালালদের যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। জাতীয় সংকট সমাধান ও দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি  আরো বলেন, বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে আরো বলেন,‘ফ্যাসিবাদী দুঃশাসনের অনুকরণে দলের নাম ভাঙ্গিয়ে দখল চাদাবাজি করতে গিয়ে অনেক দাপটি নেতা দল থেকে বহিস্কার হয়েছেন। বিএনপির কেউ যদি গডফাদার সংস্কৃতির প্রবর্তন করতে চায় তাদের চিহ্নিত করে দল এবং আইনের মুখোমুখি করার জন্য আমাদের দলের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের দুর্বৃত্তায়নকে আমরা মোকাবিলা করবই।’
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মো.তসলিম উদ্দিন,আত্রাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কামরুল হাসান সাগর, সহ সভাপতি,মো.সাইফুল ইসলাম মৃধা, এস এম ফারুক বকত, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার,সহ সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট,মহিলা বিষয়ক সম্পাদক,মোছা.আঞ্জুয়ারা বেগম,যুগ্ম সাধারণ সম্পাদক মো.নিয়ামত আলী বাবু,জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র আহবায়ক খোরশেদ আলম,যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন,শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন,  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ আলী প্রামানিক,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.শাকিল হোসেন,সদস্য আদর,যুবদল,স্বেচ্ছাসেবক দল কৃষক দল,মহিলা দল ও আট ইউনিয়ন বিএনপিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!