বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

  • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আয়োজনে বুধবার রাতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ও জনদুর্ভোগ নিরসনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পরামর্শমূলক সভা ও ১১তম মহাসমাবেশে রেজিষ্ট্রেশনকৃত অনুপস্থিতি সদস্যদের টিশার্ট ও ক্যাপ প্রদান করা হয়েছে।

এছাড়াও নিসচা’র প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ও বড়লেখা শাখার উপদেষ্টা আব্দুল হাফিজ, এমাদুল ইসলামের পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় এবং সংগঠনের পৃষ্টপোষক ইতালি প্রবাসী ওলিউর রহমান পারভেজ, কার্যনির্বাহী সদস্য ফ্রান্স প্রবাসী এনাম উদ্দিন, মস্তুফা উদ্দিন, মাছুম আহমদ ছুনু, এমরান আহমদসহ যে সকল সদস্যদের অসুস্থ পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের আশুরোগ মুক্তি কামনা এবং সম্প্রতি লন্ডন প্রবাসী কার্যনির্বাহী সদস্য আসাদ উদ্দিনের মাতা এবং সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন নিসচা’র প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ।

Manual4 Ad Code

বড়লেখা পৌর শহরের নিসচা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন। সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক ও ষাটমা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান নিসচা পৃষ্টপোষক আবুল কাসেম।

Manual3 Ad Code

অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!