কমলগঞ্জে ১০ দিনব্যাপী  মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষাক্ত মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার কমলগঞ্জে ১০ দিনব্যাপী  মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত কুলাউড়ার বরমচালে অজ্ঞাত প্রাণীর আক্রমনে ১৫ জন  আহত বড়লেখায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে ভুক্তভোগি পরিবারের সংবাদ সম্মেলন মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প ও সচেতনতামূলক সভা  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি

কমলগঞ্জে ১০ দিনব্যাপী  মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত

  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৬ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট  (IMLI)- এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা।

Manual7 Ad Code

মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইবুংহাল সিংহ শ্যামল এর সভাপতিত্বে ও শিক্ষিকা কনথৌজম শিল্পীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন মণিপুর পেট্টিয়টিক রাইটার্স ফোরাম এর সম্পাদক রাকেশ নওরেম, মীতেই ইরল ইয়েক লইনাশিলন অপুন্বা লুপ  (MEELAL)  এর নির্বাহী পরিচালক পাওনাম ইবোমচা,  MEELAL  এর প্রেসিডেন্ট নাওরেম নোঙমাইলেম্বি লেইমা,  MEELAL এর শিক্ষা সচিব মাইবম ইন্দ্রজিত্ মীতেই, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল জয়ন্ত সিংহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষিকা অয়েকপম অঞ্জু।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সিংহ, মণিপুরি কল্যাণ পরিষদের সম্পাদক ওইনাম পামহেইবা, প্রাক্তন প্রাথমিক শিক্ষিকা বৃন্দা রানী সিনহা, শিক্ষার্থী লমজিং লেইনা প্রমুখ। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র তুলে দেন অতিথিরা।###

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!