বড়লেখায় করোনা মোকাবেলায় পুলিশের মাস্ক সপ্তাহ শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

বড়লেখায় করোনা মোকাবেলায় পুলিশের মাস্ক সপ্তাহ শুরু

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual3 Ad Code

বড়লেখায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার থেকে মাস্ক সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সচেতনতামুলক আলোচনা সভা, সড়কে যানবাহণের চেকপোষ্ট, স্টিকার স্থাপন, লিফলেট ও মাস্ক বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।

Manual6 Ad Code

ওসি জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে ও এসআই আবু সাইদের পরিচালনায় থানা কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. শামীম আল ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক লুৎফর রহমান চুন্নু, পৌরসভার উপ-প্রকৌশলী আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, উপজেলা স্কাউট সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।

সভা শেষে মাস্কধারীদের পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া যাদের মূখে মাস্ক ছিল না, তাদের মাঝে মাস্ক বিতরণ ও মাস্ক পরিধান ব্যতিত ঘরের বাহিরে বের না হওয়ার শপথ বাক্য পাঠ করানো হয়। পাশাপাশি মাস্ক পরা নিশ্চিত করতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার সর্বাত্মক সহযোগিতা করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!