ক বি তা । । বিভক্ত রাতের ইন্দ্রজাল ।। ম ম তা জ ম ম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ক বি তা । । বিভক্ত রাতের ইন্দ্রজাল ।। ম ম তা জ ম ম

  • শুক্রবার, ১৯ জুন, ২০২০

Manual2 Ad Code

ক বি তা


বিভক্ত রাতের ইন্দ্রজাল

ম ম তা জ   ম ম


একটা মস্ত বেহায়া রাত!
দু– ভাগে বিভক্ত হয়ে আসে বড় শহরের পাচিল টপকে –
অর্ধেকটা আমার মফস্বলে।

Manual2 Ad Code

জোছনার থালায় ফকফকা আসমান।
শব্দের ব্যঞ্জনে জোছনা ছিটকে পড়ে
আমি ভিজি
মন ভিজে
শরীর ভিজে

Manual4 Ad Code

অতঃপর, শরীর থেকে অশরীরে নামি।
রহস্য গাঁথি নিশি সত্যের অপর পৃষ্ঠায়
অব্যক্ত বাক্য সাজিয়ে, কথার মাধুর্যে।

শব্দের ফাঁকে ফাপা বুলি, পুষ্পহীন গুচ্ছিত ভান, মোহের ইন্দ্রজালে অস্পষ্ট মানব, অগোছালো বাতাস।

তুমি কপাট খোল, হয় নিশির যবনিকাপাত।
খালি পায়ের তলায় শিশিরের জলে ভিজে ঘাসের আত্মহত্যা।

Manual3 Ad Code

ইশারায় তীর ছুড়ো দূরের মফস্বলে,
তীরের তীক্ষ্ণ ফলকে কামনার বার্তা!

ফিরতি বার্তায় ঠোঁটের শব্দে হৃদয় ভাঙে, নিঃশ্বাসের কুয়াশায় দৃশ্যত হারায়,
শুকনো বৃষ্টি নামে জোছনার বন্যায়।

দুটি শহরের দু– প্রান্তের দুরত্ব অদৃশ্য!
একজোড়া মন ভিজে একাকার,
কিছুটা আহ্লাদিত শুন্যস্থানে  স্বপ্ন ঢেলে,
হয়তো…….।

 

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!