বড়লেখায় ৫ দিনে ১০২ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় ৫ দিনে ১০২ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায়

  • শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual7 Ad Code

বড়লেখায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। গেল ৫ দিনে পৌরশহরের বিভিন্ন এলাকায় সাতটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাস্ক ছাড়া ঘোরাফেরা ও অন্যান্য স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ১০২টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসব অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। অভিযানে প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ। এদিকে মাস্কের ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষ্যে অভিযান জোরদারের পাশাপাশি দন্ডের পরিমাণ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

জানা গেছে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে প্রশাসন। প্রথমদিন ২২ নভেম্বর পৌরশহরে পৃথকভাবে দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাস্ক ছাড়াই ঘোরাফেরায় ও অন্যান্য স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৮টি মামলায় ৭ হাজার ৬০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি জনগণের মধ্যে মাস্কও বিতরণ করা হয়। দ্বিতীয় দিন ২৩ নভেম্বর ১৮টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা অর্থদন্ড, তৃতীয় দিন ২৪ নভেম্বর ১৭টি মামলায় ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। চতুর্থ দিন ২৫ নভেম্বর ১৭টি মামলায় ৫ হাজার ৫০০ টাকা এবং সর্বশেষ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পঞ্চম দিনের অভিযানে ১২টি মামলায় ৩৩০০ টাকা অর্থদ- প্রদান করা হয়। এসব অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, মাস্কের ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিতে গত ৫দিনে সাতটি অভিযান পরিচালনা করেছি। এসব অভিযানে ১০২টি মামলায় ২৩ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা স্বাস্থ্যবিধি অমান্য করবে, তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!