কুড়িগ্রামে নারেকেল দেয়ার কথা বলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা  সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্প: হাজার কোটি টাকার দুর্নীতি : ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধবপুরে পার্টনার কংগ্রেস : পুষ্টি  নিরাপত্তা ও উদ্যোক্তা সৃষ্টিতে জোর প্রধানমন্ত্রীর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর : স্বাগত জানিয়ে বড়লেখা বিএনপির মিছিল বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮ ছাত‌কে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমি দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

কুড়িগ্রামে নারেকেল দেয়ার কথা বলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ

  • শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code
এইবেলা, কুড়িগ্রাম ::
বাড়ির পাশে খেলতে থাকা ০৫ বছরের শিশুকে নারেকেল দেয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে  প্রতিবেশি এক যুবক। পরে থানায় মামলা হলে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।
ঘটনাটি ঘটেছে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের চরবলদিয়া (ফকিরপাড়া) নামক গ্রামে।
মামলা এবং পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর বুধবার বিকেলে নিগৃহিত শিশুটি বাড়ির পাশে মাঠে খেলা করছিল।  এসময় প্রতিবেশি মৃত সায়েদ আলীর সন্তান দুই সন্তানের জনক হাবিবুর রহমান নারিকেল দেয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় শিশুটিকে। পরে তার শয়ন কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে। এসময় মেয়েটির কান্নাকাটি শুরু করলে ধর্ষক তাকে বাড়ির বাইরে রেখে সটকে পড়ে। মেয়েটির নানি ফরিদা বেগম শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এসময় পরিবারের সকলের সামনে শিশুটি তার সাথে ঘটে যাওয় পৈচাশিক ঘটনার বিবরণ দেয়। পরে শিশুটিকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদি হয়ে ভূরুঙ্গামারী থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ অভিযান চালিয়ে শনিবার দুপুরে অভিযুক্ত ধর্ষক হাবিবুর রহমানকে চর বলদিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!