কমলগঞ্জের আদমপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জের আদমপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

  • সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual2 Ad Code

উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন গত শনিবার ২৮ নভেম্বর সন্ধ্যা ৬ টায় আদমপুর ভিতর বাজারে অনুষ্ঠিত হয়। শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ মুকিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্স।

Manual3 Ad Code

কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও আদমপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে ও বিএনপি নেতা জাহাঙ্গীর মুন্না রানা’র সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও কমলগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম কিবরিয়া শফি, জেলা বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আব্দুল আহাদ, মুজিবুর রহমান মুকুল, আলম পারভেজ সোহেল, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মবু আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাদির, আব্দুল হান্নান, রশিদ মিয়া, বেলাল আহমদ, যুবদল নেতা মেহেদী হাসান জুয়েল, ছাত্রদল নেতা মাসুম সিয়াম প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিতে মছদ্দর আলীকে সভাপতি ও আব্দুল কাদিরকে সাধারণ সম্পাদক, আবুল কাহের অশ্রুকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দেয়া হয় এবং এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!