বড়লেখায় ২ মাদকসেবকের কারাদন্ড : মুচলেখায় মুক্ত কিশোর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

বড়লেখায় ২ মাদকসেবকের কারাদন্ড : মুচলেখায় মুক্ত কিশোর

  • বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual5 Ad Code

বড়লেখায় মাদক সেবনকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯’টার দিকে পৌরসভার মুড়িগুল এলাকার একটি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দু’জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- রাজন আহমদ (৩৫) ও হোসেন আহমদ (৩০)। অপর মাদকসেবক অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।

Manual8 Ad Code

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। এসময় থানার এসআই সুব্রত কুমার দাস ও এসআই আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মুড়িগুল এলাকার একটি কলোনিতে তিনজনের মদ পানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় রাজন আহমদ ও হোসেন আহমদসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রাজন আহমদ ও হোসেন আহমদকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাদের মধ্যে মাদকসেবক কিশোরকে ভবিষ্যতে এধরনের কাজ করবে না মর্মে মুচলেকা আদায় করে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!