সিসিক ওয়ার্ড কাউন্সিলর সেলিমের বেফাঁস বক্তব্যে সাংবাদিকদের নিন্দা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

সিসিক ওয়ার্ড কাউন্সিলর সেলিমের বেফাঁস বক্তব্যে সাংবাদিকদের নিন্দা

  • বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, সিলেট ::

সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক একাত্তরের কথার সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ ও প্রকাশক নজরুল ইসলাম বাবুল সম্পর্কে সিলেট সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের কটুক্তি, অশালীন ও মানহানিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংবাদপত্রে কর্মরত সিলেটের সাংবাদিকরা।

Manual2 Ad Code

০২ ডিসেম্বর বুধবার এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, স্বাধীন সংবাদমাধ্যম রাষ্ট্রের রক্ষাকবচ। কোনো পত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে কারও দ্বিমত থাকতেই পরে। সেক্ষেত্রে প্রতিবাদ জানানোরও অধিকার রয়েছে। এই প্রতিবাদ জানাতে গিয়ে বাধাগ্রস্ত হলে জাতীয় প্রেসকাউন্সিলে নালিশ কিংবা আদালতের শরণাপন্ন হওয়ারও সুযোগ রয়েছে। এসব পরোয়া না করে ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম ক্ষমতার দাপট ও দম্ভ দেখিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদের প্রতি যে অশালীন ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন, তা স্বাধীন সংবাদপত্রের জন্য রীতিমতো হুমকি। এ কারণে চৌধুরী মুমতাজ আহমদ ও নজরুল ইসলাম বাবুলের নিরাপত্তা নিয়েও আমরা উদ্বিগ্ন।

Manual4 Ad Code

বিবৃতিদাতারা আরও বলেছেন, একাত্তরের কথার সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ কেবল সিলেট নয়, জাতীয়ভাবেও একজন সৎ, সাহসী, খ্যাতিমান সাংবাদিক হিসেবে পরিচিত। তাঁর অনুসন্ধানী সাংবাদিকতার ধারায় সিলেটসহ রাজধানীতেও তাঁর অনেক অনুগামী সাংবাদিক রয়েছেন।

বিবৃতিদাতারা ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের বেফাঁস বক্তব্য প্রত্যাহার করে সাংবাদিক সমাজের কাছে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

Manual3 Ad Code

বিবৃতিদাতারা হলেন, দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক সালাম মশরুর, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, দৈনিক নিউ এজের নিজস্ব প্রতিবেদক জামান মনির, দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলাম, দৈনিক সমকালের ব্যুরো চিফ চয়ন চৌধুরী, দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক ওয়েছ খছরু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, দৈনিক জাগো বাংলার সিলেট প্রতিনিধি ছামির মাহমুদ, আমাদের নতুন সময়ের ব্যুরো চিফ আশরাফ চৌধুরী রাজু, দৈনিক বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক দেবাশীষ দেবু, দৈনিক যায়যায়দিন এর ব্যুরো চিফ কাইয়ুম উল্লাস, দৈনিক মানবকণ্ঠের সিলেট প্রতিনিধি ইমরান আহমদ, আমাদের সময়ের সিলেট প্রতিনিধি নুরুল হক শিপু, ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি দ্বোহা চৌধুরী, বাংলাদেশ টুডের ব্যুরো চিফ জিল্লুর রহমান জিলু, দৈনিক ভোরের দর্পণের ব্যুরো চিফ বাপ্পা মৈত্র ও দৈনিক সংবাদ সারাবেলার সিলেট প্রতিনিধি তুহিন আহমদ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!