বড়লেখায় ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রেখেছে ব্র্যাক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

বড়লেখায় ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রেখেছে ব্র্যাক

  • রবিবার, ২১ জুন, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

করোনাভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। দেশে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শ্রীমঙ্গল অঞ্চলের আওতাধীন বড়লেখা এলাকা করোনা নিয়ে মানুষকে সচেতন করতে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে বড়লেখায় করোনাভাইরাস নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইতিপূর্বে মাইকিং ও প্রচারপত্র বিলি করেছে ব্র্যাক। শুক্রবার ব্র্যাকের বড়লেখা এলাকার উদ্যোগে পৌরশহরে পুনরায় প্রচারপত্র বিলি করা হয়।

এদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের দক্ষিণ বাজার, উত্তর বাজার, মধ্য বাজার, সাতকরাকান্দি রোড ও স্টেশন রোড এলাকায় ব্যবসায়ী, গাড়ি চালক ও বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইরাস নিয়ে জনসচেতনাতার প্রচারপত্র বিলি করা হয়।

Manual8 Ad Code

প্রচারপত্র বিলির সময় ব্র্যাকের বড়লেখা এলাকা ব্যবস্থাপক (দাবি) প্রকাশ চন্দ অধিকারী, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. মাহমুদুল হাসান, বড়লেখা শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আব্দুল মান্নান, কর্মসূচি সংগঠক (দাবি) মো. দেলোয়ার করিম, ক্রেডিট কর্মকর্তা (প্রগতি) শিবনাথ চক্রবর্ত্তী, কর্মসূচি সংগঠক (দাবি) অনিক রঞ্জন তালুকদার ও কর্মসূচি সংগঠক (দাবি) মো. রিপন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে বড়লেখায় ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থাটি করোনা সংক্রমণের শুরু থেকে উপজেলা ব্যাপী জনসাধারণকে সচেতন করা, সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন কার্যক্রম পালন করে আসছে। কার্যক্রমের মধ্যে রয়েছে সাধারণ মানুষ এবং গ্রাহকদের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে প্রচারপত্র বিতরণ, মাইকিং, জনবহুল স্থানে ব্যানার টানানো, ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গোল চিহ্ন একে দেয়া ও বিভিন্ন মুদি দোকান ও ফার্মেসীর সামনে বিনামূল্যে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা। বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সচেতনতার পরামর্শ প্রদান। অন্যান্য কার্যক্রমের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ঋণ বিতরণ। কাজগুলো চলমান রয়েছে। এসব কাজ তদারকি করেন ব্র্যাকের বড়লেখা এলাকার দায়িত্বে থাকা ব্যবস্থাপক (দাবি) প্রকাশ চন্দ অধিকারী ও এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. মাহমুদুল হাসান।

Manual5 Ad Code

জানা গেছে, বড়লেখা উপজেলায় করোনা পরিস্থিতিতে সংকটে পড়া ১২৫ জন দরিদ্র ও কর্মহীন গ্রাহকে নগদ ১ হাজার ৫০০ টাকা করে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। এছাড়া গ্রাহকদের অনটনের কথা বিবেচনায় ৪টি শাখার ৮৬৮ জন সদস্যকে বিকাশের মাধ্যমে ঋণের সঞ্চয়ের ১৭ লাখ ৭৩ হাজার টাকা প্রদান করা হয়। সদস্যদের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ৪১ জনকে ১৬ লাখ ৪০ হাজার টাকা ঋণ দেয়া হয়।

Manual3 Ad Code

ব্র্যাকের বড়লেখা এলাকার দায়িত্বে থাকা ব্যবস্থাপক (দাবি) প্রকাশ চন্দ অধিকারী বলেন, ‘করোনার সংকটময় মুহুর্তের শুরু থেকেই আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের কোনো কর্মী ছুটিতে যাননি। কর্ম এলাকায় থেকে মানুষের খোঁজ খবর রেখেছেন। শুরু থেকে কিস্তি আদায় বন্ধ রাখি আমরা। মানুষকে সচেতন করতে নানামুখী কার্যক্রম চালানো হয়। এটা অব্যাহত আছে। আমাদের সদস্যদের সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছি। কারো কোনো সংকট আছে কি-না।’#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews