বড়লেখায় স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

বড়লেখায় স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

  • শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয় উক্ত কর্মশালার আয়োজন করেছে।

Manual2 Ad Code

এতে প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও উন্নয়ন, পতিত জমি আবাদের আওতায় নিয়ে আসা, শতকরা ৪০ ভাগ যুবককে কারিগরি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, মাতৃমৃত্যুর হার কমিয়ে আনাসহ ৫টি বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব মালাকার, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকসহ ৫০ জন প্রতিনিধি উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

কর্মশালায় অংশগ্রহণকারীদের ৫টি গ্রুপের অভিমত উপস্থাপন করেন ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!