ফুলবাড়ীতে বিজয় দিবসে বঙ্গবন্ধুর মুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

ফুলবাড়ীতে বিজয় দিবসে বঙ্গবন্ধুর মুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

Manual4 Ad Code
এইবেলা, কুড়িগ্রাম ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করে উপজেলা প্রশাসন। সকাল ৭ টায় শহীদ মিনারে  পুষ্পার্ঘ্য অর্পন করে প্রশাসন। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান।
এরপর ওই চত্বরে বঙ্গবন্ধুর মুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান। এদিন দু’জন মুক্তিযোদ্ধার নামে দু’টি সড়কের নামকরণের ফলক উন্মোচন করা হয়।
কদমতলা থেকে শিমুলবাড়ী সড়কের নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা বদরুজ্জামান মিয়া, বীর প্রতীক সরণী। ফুলবাড়ী বাজার থেকে ফুলসাগর সড়কটির নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা শহিদ লুৎফর রহমান সরণী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!