পৌরসভা নির্বাচন : কমলগঞ্জে মেয়র পদে লড়ছেন একই দলের ৩ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

পৌরসভা নির্বাচন : কমলগঞ্জে মেয়র পদে লড়ছেন একই দলের ৩ জন

  • সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: আগামী ১৬ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন গত রোববার একই দলের (আওয়ামীলীগ) তিনজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, উপজেলা যুবলীগের আহবায়ক বর্তমান মেয়র মো: জুয়েল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী কমলগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা যুবলীগের সহ সভাপতি, বর্তমান পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন এবং কমলগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের আহবায়ক, ঠিকাদার মোঃ হেলাল মিয়া। এবারের নির্বাচনে এই তিনজনই আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে দল থেকে বর্তমান মেয়র মো: জুয়েল আহমদকে মনোনয়ন দেয়। গত রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিন মেয়র প্রার্থীই নিজেদের সমর্থকদের নিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

Manual6 Ad Code

কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির একক প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন মনোনয়নপত্র দাখিল করলেও দলের মধ্যে আভ্যন্তরীন কোন্দলে জর্জরিত থাকায়খুব একটা সুবিধা করতে পারবেন না বলে দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে। এ নির্বাচনে ক্ষামতাসীন দলের তিন মেয়র প্রার্থীর মধ্যেই মূল লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews