বড়লেখায় ইউএনও’র মহানুভবতা ২ সাওতাল যুবক পেলো সরকারি ঘর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ

বড়লেখায় ইউএনও’র মহানুভবতা ২ সাওতাল যুবক পেলো সরকারি ঘর

  • মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

Manual6 Ad Code

আব্দুর রব, বড়লেখা ::

Manual4 Ad Code

বড়লেখায় অজ্ঞতাবশত বন্যপ্রাণী হত্যার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১ মাস সাজাভোগী হতদরিদ্র সেই ২ সাওতাল যুবককে সরকারী পাকা ঘর দিচ্ছেন ইউএনও মো. শামীম আল ইমরান। গৃহহীন এ ২ যুবকসহ তাদের পরিবারের সদস্যরা ভাসমান জীবন-যাপন করছে। সোমবার তাদের বরাদ্দ দেয়া সরকারী ঘরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইউএনও, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম।

Manual4 Ad Code

এসময় সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও ইউপি মেম্বার ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিটি পাকা ঘর নির্মাণে সরকারের ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা।

Manual5 Ad Code

জানা গেছে, উপজেলার সদর ইউপির বিওসি কেছরিগুল এলাকার সাওতাল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হত দরিদ্র সুবল ভোমিজ সিংহ (২৫), জগ সাওতালসহ (২৫) ৯ সাওতাল যুবক গত ১৪ নভেম্বর আনন্দ-উন্মাদনায় মাধবকু- ইকোপার্ক এলাকা থেকে একটি শজারু শিকার করে। স্থানীয় বনপ্রহরী তাদেরকে আটক করে। রাতে ঘটনাস্থলে অনুষ্ঠিত ইউএনও মো. শামীম আল ইমরানের ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণী ও সংরক্ষণ আইনে সুবল ভোমিজ সিংহ ও জগ সাওতালকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর ৭ জনকে ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা অর্থদন্ড দেন। কারাদন্ডিত ২ সাওতাল যুবকের সাজার মেয়াদ গত ১৪ নভেম্বর শেষ হয়েছে।

Manual2 Ad Code

স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন জানান, এসব সাওতাল ছেলেরা কালিপুজা উপলক্ষে একটি শজারু শিকার করেছিল। বন্যপ্রাণী শিকার করা দন্ডনীয় অপরাধ তা তারা জানতো না। আটককৃতরা অত্যন্ত নিরীহ, হতদরিদ্র ও ভদ্র প্রকৃতির। ইচ্ছে করলে পালিয়ে যেতে পারতো। কিন্তু তা না করে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত একজন বনপ্রহরীর হেফাজতে থেকেছে। ভ্রাম্যমাণ আদালতও আইনের প্রতি তাদের শ্রদ্ধাশীলতার প্রশংসা করেছেন। ১ মাসের কারাদন্ডপ্রাপ্ত ২ সাওতাল যুবকের পরিবার অত্যন্ত দরিদ্র, অন্যের বাড়িতে কোনমতে থাকার বিষয়টি জেনে ইউএনও স্যার তাদের দু’জনকে দু’টি সরকারী ঘর বরাদ্দ দিয়ে মানবিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন।

ইউএনও মো. শামীম আল ইমরান জানান, অসচেতনতা ও অজ্ঞতার কারণেই তারা শজারুটি শিকার করেছে। তারপরও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়েছেন। খোঁজ নিয়ে জেনেছেন ৯ সাওতাল যুবকের মধ্যে সাজাপ্রাপ্ত দু’জন অত্যন্ত দরিদ্র। বাবা-মাসহ তারা অন্যের বাড়িতে থাকে। গৃহহীন হওয়ায় তাদেরকে দু’টি পাকা ঘর বরাদ্দ দিয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!