কমলগঞ্জের শমশেরনগর বাজারে রাস্তা দখল করে দোকান ও পসরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

কমলগঞ্জের শমশেরনগর বাজারে রাস্তা দখল করে দোকান ও পসরা

  • বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ শমশেরনগর বাজারের ভেতরে রাস্তা দখল করে দোকানপাঠ ও নানা পসরা সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। বাজারের সবজি ও মাছ বাজারে যত্রতত্র ময়লা-আবর্জনার স্তুপে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ফলে বাজারে ক্রেতা সাধারণের চলাচলের রাস্তা সরু হওয়ায় ক্রেতা সাধারণ ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে। স্থানীয় সচেতন মহল সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদনে এসব অভিযোগ তুলে ধরেন।

Manual7 Ad Code

অভিযোগে জানা যায়, কতিপয় দখলদাররা শমশেরনগর বাজারে চলাচলের রাস্তা দখল করে দোকান ও বিভিন্ন কাজে পসরা সাজিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সবজি বাজার ও মাছ বাজারে দখলদারিত্বের কারণে চলাচলের রাস্তা সংকীর্ণ ও শোচনীয় হয়ে পড়ছে। বাজারে আসা ক্রেতা সাধারণ ও স্থানীয় বাসিন্দাদের চলাচলের রাস্তা সরু হয়ে পড়ছে। ফলে বাজার করতে আসা নারী কর্মজীবি, গৃহিনীরাও চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। সবজি বাজার ও মাছ বাজারের ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলার কারনে মশা, মাছিসহ রোগ বালাইয়ের প্রকোপ ও দুর্গন্ধে অতিষ্ঠ ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ করে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মো. মুর্শেদুর রহমান, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরে আলম সিদ্দিক, প্রভাষক শাহজাহান মানিক, ব্যবসায়ী ও প্রাক্তন চেয়ারম্যান আব্দুল গফুর, ব্যবসায়ী আহমদুর রহমান খোকন, মতিউর রহমান, গৃহিনী রিপা বেগম বলেন, শমশেরনগর বাজারে এই ইউনিয়নের বাসিন্দা ছাড়াও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে কেনাকাটার জন্য প্রতিদিন বহু নারী পুরুষ আসেন। তবে বাজারের রাস্তা দখল করে এবং সবজি ও মাছ বাজারে চলাচলের রাস্তার উপর দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন একটি মহল।

তারা আরও বলেন, এছাড়া ময়লা আবর্জনায় চরম দুর্গন্ধ, রোগের প্রকোপ ও ভোগান্তি দেখা দিয়েছে। ফলে করোনাকালীন সময়েও সামাজিক দুরত্ব বজায় রাখাও সম্ভব হচ্ছে না এবং নারী কর্মীদেরও গাঁ ঘেষাঘেষি করে চলাচল করতে হচ্ছে।

অভিযোগ বিষয়ে রাস্তায় দোকান নিয়ে বসা ব্যবসায়ী রকিব মিয়া, সাজু মিয়া, আব্দুল মুকিদ জানান, বাজার ইজারাদারকে নিয়মিত টাকা দিয়ে আমরা ব্যবসা চালিয়ে যাচ্ছি।

Manual4 Ad Code

শমশেরনগর বাজার ইজারাদার আশাই মিয়া বলেন, রাস্তায় ব্যবসা প্রতিষ্ঠান যাতে না বসে সেজন্য আমরা তাদের বলেছি। তারপরও বিষয়টি নিয়ে কথা বলবো।

Manual8 Ad Code

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোশাহিদ বলেন, এই বিষয়টি নিয়ে আমরাও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি এবং শীঘ্রই আমরা একটি সভা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।

Manual2 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বুধবার বিকেলে এ প্রতিনিধিকে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত সরেজমিন তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!