কে জিতেছে? – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কে জিতেছে?

  • সোমবার, ২২ জুন, ২০২০

Manual7 Ad Code

 

মো:শামীম কবির ::

Manual3 Ad Code

রহিম মিয়ার দুইটি ছেলে
পড়াশুনাতে বেশ।
এই কারনে বাবা মায়ের
নেইকো গর্বের শেষ।।
পাশের বাড়ির করিম মিয়া
হতাশায় যায় দিন।
দইটা ছেলেই জন্মের গাধা
ভীষণ মেধাহীন।।

গর্বিত হয় রহিম মিয়া
ছেলের সুনাম দেখে।
হিংসায় মরে করিম মিয়া
তাদের সফল দেখে।
রহিম মিয়ার ছেলেরা সব
পরীক্ষাতে পাশ।
করিম মিয়া বলে হায়!হায়!
আমার সর্বনাশ।।

রহিম মিয়ার ছেলেরা এখন
চাকরি করে বড়।
ঢাকার ফ্লাটে থাকে তারা
গাড়িও বড়সড়।
গ্রামে থাকে বাবা মা তাদের
নেই কোন অভাব।
মোড়ল গিরি করে তারা
ভীষণ দেখায় ভাব।।

Manual8 Ad Code

করিম মিয়ার ছেলেরা ও আজ
কাজ কর্মে যায় দিন।
বাবা মায়ের সাথেই তাদের
চলছে নিশীদিন।
বিকেল বেলা করিম মিয়া
পাড়াই পাড়াই ঘুরে।
নাতি নাতিনরা সাথে থাকে
দাদার হাতটা ধরে।।

Manual6 Ad Code

যা দেখিয়া রহিম মিয়া
করে শুধু আফসোস।
নাতিনরা যদি থাকতো সাথে
লাগতো মোরে বেশ।।

Manual1 Ad Code

রহাম মিয়ার দিন যে কাটে
বড় হতাসাই।
টাকা তাদের হয়তো আছে
মনে শান্তি নাই।
করিম মিয়ার টাকার অভাব
সুখের অভাব নাই।
সন্তানরা তার পাশেই থাকে
সুখে দিন কাটায়।।

রহিম মিয়ার অসুখ হলে
দেখার কেহ নাই।
টাকা দিয়ে আর যা কর
সুখ কি কেনা যায়?
করিম মিয়ার অসুখ হলে
ছেলেদের পাশে পায়।
যা দেখিয়া করিম মিয়ার
গর্বের সীমা নাই।।

কে জিতেছে? কে হেরেছে?
হিসেব করো মিছে।
আসল জয়ী তারা এখন
যারা সুখে আছে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!