কমলগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত

  • সোমবার, ২২ জুন, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

ফেসবুক গ্রুপে কমেন্ট নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের ৩ জন আহত হয়েছেন। আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২২ জুন সোমবার সকাল ১১টায় শমশেরনগর রেলস্টেশন সংলগ্ন আব্দুল মছব্বির সড়কে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

আহত ছাত্রলীগ কর্মীরা জানান, ফেসবুক গ্রুপে কমেন্ট করা নিয়ে সুজা মেমোরিয়াল কলেজ ছাত্রলীগ সদস্য তুষ্ট, তুরণ ও মিজানুর রহমান দা দিয়ে এলোপাতাড়ি হামলায় চালিয়ে রক্তাক্ত আহত করে সুজা মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (২০), সদস্য ফয়েজ মিয়া (২০) ও আলী মিয়া (১৯) আহত হন। আহতদের মধ্যে আব্দুর রাজ্জাকের বাম হাতে ৯টি সেলাই ও ফয়েজ মিয়ার গলায় আঘাত প্রাপ্ত হয়। আহত তিনজনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজা মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মোবাইল ফোনে জানান, ফেসবুক গ্রæপে হাসিঠাট্টা করার বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হলে সেটি সমাধানের জন্য মিজান আমাদের ডেকে নিয়ে এসে দা দিয়ে এলোপাতাড়িভাবে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় রাজ্জাক কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিবে বলে জানায়।

Manual6 Ad Code

অভিযোগ বিষয়ে মিজানুর রহমানের মোবাইল ফোনে (০১৭৯৮-২৯৯৭৮৬) একাধিকবার কল দিলেও কেউ রিসিভ করেননি। তবে অভিযুক্ত তুরন জানায়, আমি এই হামলার সাথে মোটেও জড়িত নই। এই ঘটনার বিষয়ে কিছুই জানি না এবং রাজ্জাক কে তাও চিনি না।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, ঘটনা শুনে দ্রæত পুলিশ পরিদর্শন করেছে। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!