বড়লেখা পৌরসভায় পুন:নির্বাচিত শহরকে পোস্টারমুক্ত করলেন মেয়র কামরান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

বড়লেখা পৌরসভায় পুন:নির্বাচিত শহরকে পোস্টারমুক্ত করলেন মেয়র কামরান

  • শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual8 Ad Code

বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী পুনঃনির্বাচিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই শহরকে নির্বাচনী পোস্টার মুক্ত করার অভিযান শুরু করেন। প্রথম দিন শুভেচ্ছা বিনিময়ে কাটালেও পরের দিনের মধ্যেই তিনি নির্বাচনী পোস্টার অপসারণ করে পৌরসভা এলাকাকে পরিচ্ছন্ন করেছেন।

জানা গেছে, নির্বাচন উপলক্ষে ভোটের প্রচারে প্রার্থীরা পৌর শহর, পাড়া-মহল্লা, ভোট কেন্দ্রসহ সর্বত্র পোস্টার, ব্যানারে সয়লাব করে দেন। বাসা-বাড়ির দেয়ালগুলোয়ও পোস্টারমুক্ত থাকেনি। ভোট গ্রহণ ও ফলাফলের মধ্য দিয়ে বড়লেখা পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হলেও শহরের আকাশ আড়াল করে ঝুলছিল নির্বাচনী পোস্টার। মেয়রের নির্দেশে বুধবার সকাল থেকে শহরের পানিধার এলাকা থেকে সেই পোস্টারগুলো সরানোর কাজ শুরু করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। এরপর ধারাবাহিকভাবে শহরের বিভিন্ন ভোট কেন্দ্র, পাড়া-মহল্লা থেকে সকল প্রার্থীর নির্বাচনী ব্যানার, পোস্টার সরিয়ে ফেলা হয়। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত শহরের বেশিরভাগ এলাকা পোস্টার মুক্ত করা হয়েছে।

Manual1 Ad Code

বুধবার বিকেলে সরেজমিনে পৌর শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথারিয়া ছোটলিখা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি কলেজ, উত্তর চৌমুহনী, মধ্যেবাজার এলাকায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের পোস্টার নামানোর কাজ করতে দেখা গেছে।

Manual1 Ad Code

পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, ‘শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার লোকজনকে দিয়ে বুধবার ৭০-৮০ ভাগ এলাকার পোস্টার নামিয়ে ফেলেছেন। কিছু এলাকায় (পাড়া-মহল্লায়) পৌরসভার বড় গাড়ি প্রবেশ করতে পারেনি। এগুলো ছোট গাড়ি দিয়ে বৃহস্পতিবার বিকেলের মধ্যে অপসারণ করেছেন।’

Manual7 Ad Code

গত সোমবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত বড়লেখা পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলাম মুঠোফোন প্রতীক নিয়ে ভোট পান ৩ হাজার ৮৬।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!