কমলগঞ্জে ডাক্তার ব্যাংকার ইমামসহ ৮ জন করোনা আক্রান্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে ডাক্তার ব্যাংকার ইমামসহ ৮ জন করোনা আক্রান্ত

  • সোমবার, ২২ জুন, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নতুন করে ডাক্তার, ব্যাংক কর্মকর্তা, মসজিদের ইমামসহ ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার ২২ জুন সকাল ও দুপুরে দুফায় আসা রিপোর্টে তারা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

Manual4 Ad Code

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া জানান, আক্রান্তদের মধ্যে একজন মেডিক্যাল অফিসার, ব্যাংক কর্মকর্তা, মসজিদের ইমাম, একজন নারীও রয়েছেন।

আক্রান্তরা হলেন-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার, মুন্সীবাজার ইউনিয়নের সরিষকান্দি গ্রামের বাসিন্দা রুপালী ব্যাংকের একজন কর্মকর্তা, কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদে উবাহাটা গ্রামের একজন মসজিদের ইমাম, ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঠালকান্দি গ্রামের একজন নারী, রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের একজন, শমশেরনগর ইউনিয়নে দুইজন ও পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামের লোক রয়েছেন। আক্রান্ত মেডিক্যাল অফিসার কমলগঞ্জ উপজেলায় করোনা প্রতিরোধে কাজ করা টিমের সদস্য। এ পর্যন্ত কমলগঞ্জ উপজেলায় মোট ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!