কমলগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ জন আটক

  • রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
Drug syringe and cooked heroin on spoon and handcuffs . Concept - punishment for possession of narcotic drugs.

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ জনকে আটক করে তিন দিনের কারাদন্ড ও নগদ ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুর ১টায় উপজেলার পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন ভ্রাম্যমান আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী।

Manual1 Ad Code

রোববার গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জের সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার এর পরিদর্শক মোহাম্মদ এমদাদুল্লাহর নেতৃত্বে পুলিশের সহযোগিতায় এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে সুয়ার মিয়া (৪৫), রামলাল (২৫), সানাই মাদ্রাজী (৩২), বাবুল বড়াইক (৩৫). কাজল বাউরী (৪৫) ও ছোটবাবু (২৮) কে আটক করা হয়। আটক হওয়া মাদকসেবীদের কাছ থেকে ১ লিটার চোলাই মদ ও গ্লাস উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews