কুড়িগ্রাম সদরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুড়িগ্রাম সদরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুুুুড়িগ্রাম সদর ::

নানা আয়োজনের মধ্যদিয়ে কুড়িগ্রামে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

Manual5 Ad Code

এ উপলক্ষে সোমবার ০৪ জানুুুয়ারি সকালে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আনুষ্ঠানিক ভাবে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিবসের সুচনা করা হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশের আয়োজন করে।

Manual2 Ad Code

এসময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, যুবলীগ নেতা রিপন আহমেদ, সাকিব হোসেন সেতু, মাহবুর রশিদ বাবু, মমিনুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা সফিকুল ইসলাম সাকিব, ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম টুটুল, ফাহিম আজাদ, আলামিন আহমেদ শুভ সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সকল ছাত্রলীগ নেতা কর্মীদেরকে দলীয় শুভেচ্ছা ও বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Manual4 Ad Code

সমাবেশে শেষে শাপলা চত্বরের জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামন থেকে একটি বিশাল বণার্ঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে সমাপ্ত হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!