বড়লেখায় চা শ্রমিকদের চেক বিতরণ কার্যক্রমের সমাপ্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

বড়লেখায় চা শ্রমিকদের চেক বিতরণ কার্যক্রমের সমাপ্তি

  • বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual4 Ad Code

বড়লেখার ১৬টি চা বাগানের ১৮৬৯ জন চা শ্রমিককে সরকারী অনুদানের চেক বিতরণের কার্যক্রম মঙ্গলবার সমাপ্ত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ে নিউ সমনবাগ চা বাগানের ৪১৪ জন হত দরিদ্র চা শ্রমিককে অনুদানের চেক প্রদানের মাধ্যমে চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন কর্মসুচির ২০১৯-২০ অর্থবছরের অনুদান প্রদান কর্মসুচির সমাপ্তি হয়েছে।

Manual4 Ad Code

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার ১৬টি চা বাগানের ১৮৬৯ জন চা শ্রমিককে ২০১৯-২০ অর্থ বছরে জীবন মান উন্নয়ন কর্মসুচির আওতায় জনপ্রতি ৫ হাজার টাকা করে প্রদানের জন্য সর্বমোট ৯৩ লক্ষ ৯৫ হাজার টাকা সরকারী অনুদান পাওয়া যায়।

Manual4 Ad Code

গত ৮ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। মঙ্গলবার নিউ সমনবাগ চা বাগানের সংশ্লিষ্ট চা শ্রমিকদের চেক প্রদানের মাধ্যমে এ কর্মসুচির সমাপ্তি হয়েছে। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!