বড়লেখায় ভূমি ও গৃহহীনদের সরকারী ঘর বরাদ্দের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

বড়লেখায় ভূমি ও গৃহহীনদের সরকারী ঘর বরাদ্দের দাবিতে মানববন্ধন

  • বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার সাতকরাকান্দি গ্রামে ভূমি ও গৃহহীনদের সরকারী ঘর বরাদ্দের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার বিকেলে সাতকরাকান্দি গ্রামের ভূমি ও গৃহহীনদের পক্ষে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।

Manual1 Ad Code

সমাজসেবক আজির উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা বিপ্লব পুরকায়স্থ ও তানভীর আহমদ তানিনের যৌথ সঞ্চালনায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা যুবলীগ নেতা এনাম উদ্দিন, সমাজসেবক রয়ফুল ইসলাম, নিজাম উদ্দিন, মুছব্বির আলী, ফখর উদ্দিন, পল্লী চিকিৎসক বেলাল আহমদ, বলাই মিয়া, আজিজুর রহমান, আখই মিয়া, জামাল উদ্দিন, বিজয় দাস, প্রদ্যুৎ দাস, বিপ্লব দাস, নজরুল ইসলাম, ভূমিহীন ও গৃহহীন খলিলুর রহমান, আয়েশা বেগম, রাবিয়া বেগম, আব্দুল জলিল, রাজু আহমদ, ইসলাম উদ্দিন, হানাই বেগম, রুনা বেগম, সফিক উদ্দিন, রোকেয়া বেগম, সুজানা বেগম, আয়াতুন নেছা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মুজিববর্ষ উপলক্ষে কাবিটা কর্মসূচির আওতায় ভূমিহীন ও গৃহহীনদের দুর্যোগ সহনীয় পাকাঘর নির্মাণ প্রকল্পের আওতায় বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের সাতকরাকান্দি গ্রামে ১০টি পরিবারকে পাকাঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। যাদের জায়গায় এই ঘরগুলো তৈরি করে দেয়া হচ্ছে। তাদের নাম তালিকায় রাখা হয়নি। প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের নাম রহস্যজনক কারণে বাদ দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন অন্য এলাকার লোকজনদের তালিকায় অন্তর্ভূক্ত করেছেন। এই তালিকায় সাতকরাকন্দি গ্রামের কোনো ভূমিহীন ও গৃহহীন পরিবারের নাম নেই, যা অত্যন্ত দুঃখজনক। তারা পুনরায় যাচাইবাছাই করে এলাকার প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের নাম তালিকায় অন্তর্ভূক্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে ইউনএনও মো. শামীম আল ইমরান জানান, মুজিববর্ষ উপলক্ষে কাবিটা কর্মসূচির আওতায় ভূমিহীন ও গৃহহীনদের দুর্যোগ সহনীয় পাকাঘর নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলায় ৫০টি পরিবারকে পাকা ঘর তৈরি করে দেয়া হচ্ছে, যা হস্তান্তর পর্যায়ে। এর মধ্যে সদর ইউনিয়নের সাতকরাকান্দি গ্রামে ১০টি গৃহহীন পরিবার রয়েছে। যাচাইবাছাই করে এলাকার প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদেরই ঘর বরাদ্দ দেয়া হয়েছে। যাদের ঘর নেই, ধারাবাহিকভাবে তাদেরও সরকারী ঘরে তৈরি করে দেয়া হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!