পৌরসভা নির্বাচন : কমলগঞ্জ মেয়র পদে লড়াই হবে ত্রিমুখী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

পৌরসভা নির্বাচন : কমলগঞ্জ মেয়র পদে লড়াই হবে ত্রিমুখী

  • শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

আজ ১৬ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট প্রদানের মাধ্যমে পৌরবাসী তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। মেয়র পদে ৪ জন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে ত্রিমুখী।

Manual2 Ad Code

নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পাশাপাশি র‌্যাব, বিজিপি ও আনসার সদস্যরাও মাঠে থাকবেন। পৌরসভার নির্বাচনে ৯ জন ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করেছে নির্বাচন অফিস।

আসন্ন মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে ত্রিমুখী লড়াই হবে। আওয়ামীলীগের মেয়র প্রার্থী মো. জুয়েল আহমদ এর নৌকা প্রতীকের সাথে দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (নারিকেল গাছ) ও মো. হেলাল মিয়া (জগ) এই তিনজনের মধ্যে লড়াই হবে। তবে কে মেয়র নির্বাচিত হবেন ভোট গণনার পরই জানা যাবে। এই নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী এবং কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন সহ মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Manual5 Ad Code

কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক বর্তমান মেয়র মো: জুয়েল আহমদ (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দলীয় মনোনয়ন না পেয়ে জেলা যুবলীগের সহসভাপতি, সাবেক পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন (নারিকেল গাছ) ও উপজেলা পরিবহন লীগ নেতা, ঠিকাদার মো. হেলাল মিয়া (জগ) বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

Manual4 Ad Code

অন্যদিকে আওয়ামী ঘরানার শক্তিশালী দুজন বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপির একক প্রার্থী মো. আবুল হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। তবে আওয়ামীলীগের বিদ্রোহী দুই প্রার্থী আনোয়ার হোসেন ও হেলাল মিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইতিমধ্যে দল থেকে বহিস্কার করা হয়েছে।

পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে ব্যালেটে ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় শ্রেণির এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫০৯ জন। পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্ণিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, ব্যালেটের মাধ্যমে দ্বিতীয় ধাপে কমলগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চার ধরণের নিরাপত্তা ব্যবস্থা এবং ৯ জন ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পরিবেশও সুষ্ঠুু রয়েছে।

Manual4 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, নির্বাচনের সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এজন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!