কুুড়িগ্রামে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিএনপির মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুুড়িগ্রামে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিএনপির মানববন্ধন

  • মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর ::

Manual3 Ad Code

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে কুড়িগ্রামে জেলা বিএনপি মানববন্ধন করেছে।

Manual1 Ad Code

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।

Manual1 Ad Code

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জহুরুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন, রফিকুল ইসলাম রানা, সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, জেলা বিএনপির কুটির শিল্প বিষয়ক সম্পাদক এলিস, কল্যাণ সম্পাদক খোকন, শ্রম বিষয়ক সম্পাদক রফিয়াল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রমুখ।

Manual3 Ad Code

এসময় জেলা বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, এ নির্বাচন কমিশন অথর্ব্য পুতুল কমিশন। তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। প্রতিটি নির্বাচনে কারচুপি করে ক্ষমতাশীন দলকে সুবিধা করে দিয়েছে।

এরা ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোটারবিহীন পাতানো নির্বাচন করে জনগনের আস্থা হারিয়েছে। এই পুতুল নির্বাচন কমিশন বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন বক্তারা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!