কমলগঞ্জে পোস্টার অপসারণ করলেন মেয়র জুয়েল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কমলগঞ্জে পোস্টার অপসারণ করলেন মেয়র জুয়েল

  • মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্টিত হয়েছে ১৬ জানুয়ারী। নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জুয়েল আহমদ ২য় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। মেয়র নির্বাচিত হওয়ার ২য় দিনে শহরের সৌন্দর্য বর্ধনের জন্য নির্বাচনের সময় শহরে টাঙ্গানো পোস্টার অপসারণের কাজে নামলেন নবনির্বাচিত মেয়র মোঃ জুয়েল আহমেদ।

Manual8 Ad Code

সোমবার ১৮ জানুয়ারি সকালে কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে নিজের ও সকল প্রার্থীদের পোস্টার নামানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মেয়রের সঙ্গে উনার সমর্থকবৃন্দও উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

২য় বারের মতো নবনির্বাচিত কমলগঞ্জের মেয়র মোঃ জুয়েল আহমদ বলেন, ‘নিজের ও সকল প্রার্থীদের পোস্টার অপসারণের মাধ্যমেই এ কর্মসূচির উদ্বোধন করলাম। কেননা ল্যামিনেটিং করা পোস্টার পরিবেশ দূষণ করবে। এগুলো পচবে না। এবারের নির্বাচনে নৌকার বিশাল বিজয় হয়েছে। এটা পৌরবাসীর সফল প্রচেষ্টার ফসল। গতবারের মতোই আগামী ৫ বছর পৌরসভা পরিচালনায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!