কমলগঞ্জে শমসেরনগর আলট্রা ট্রেইল ম্যারাথনে ৭শ অ্যাথলেট দৌঁড়াবেন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

কমলগঞ্জে শমসেরনগর আলট্রা ট্রেইল ম্যারাথনে ৭শ অ্যাথলেট দৌঁড়াবেন

  • মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::
শমশেরনগর রানার্স কমিউনিটি ( SNRC ) এর আয়োজনে আগামী ২৯ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা। এতে অংশ নিচ্ছেন মোট ৭শ জন দেশি-বিদেশি দৌড়বিদ।
মঙ্গলবার ১৯ জানুয়ারি দুপুরে শমসেরনগর চৌমূহনীস্থ আর পি টাওয়ারে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
২৯ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিতব্য শমসেরনগর আলট্রা ট্রেইল ম্যারাথন প্রতিযোগিতার অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল ৫ টায় রিপাের্টিং। সকাল সাড়ে ৫টায় ৫০ কি.মি. রানিং শুরু। সকাল ৬ টায় ২১.১ কি.মি. রানিং শুরু। সকাল সাড়ে  ৬ টায় ১০ কি.মি. রানিং শুরু। দুপুর ২ টায় অতিথি আপ্যায়ন এবং   বিকাল ৩ টায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
আয়োজকরা জানান, শমসেরনগর আলট্রা ট্রেইল ম্যারাথন -২০২১ বাংলাদেশে এই প্রথম আয়োজন। এই ম্যারাথনে বাংলাদেশসহ ১৭ টি দেশের সাত শতাধিক রানার্স অংশগ্রহণ করবে। যাদের মধ্যে বাংলাদেশের পতাকা বহনকারী কয়েকজন রানার রয়েছেন । যারা বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এবং প্রবীণ ও বয়ােবৃদ্ধ ষাটোর্ধ দৌড়বিদরাও অংশগ্রহণ করবেন। এই ইভেন্টটি তিন ক্যাটাগরীতে অনুষ্ঠিত হবে। প্রথমে ৫০ কি.মি., পরে ২১.১ কি.মি. এবং সব শেষে ১০ কি.মি.। ইভেন্টটি আন্তর্জাতিক মান বজায় রেখে পরিচালিত হবে।
তারা আরও জানান, ‘আমরা ২০২০ সালের ১০ জানুয়ারি ফুল ট্রেইল ম্যারাথন কম্পাস -৩৬০ ° এর সাথে যৌথ আয়ােজক ছিলাম। বিগত জুন ‘২০২০ সালে হাফ – ট্রেইল ম্যারাথন আয়ােজন করি।
শমশেরনগর রানার্স কমিউনিটি (SNRC) BTRA ( Bangladesh Trail Running Association ) এর সদস্যপদ লাভ করেছে। এই আয়ােজনের মাধ্যমে শমশেরনগরের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান বাংলাদেশ তথা বিশ্বের মাঝে তুলে ধরতে সক্ষম হবে।
আগামী ২৯ জানুয়ারি তিন ক্যাটাগরির এই ম্যারাথন শমসেরনগর চা বাগান মাঠ থেকে শুরু হয়ে সীমান্ত এলাকার বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ করে শমসেরনগর চা বাগান মাঠ গিয়ে শেষ হবে।
সকাল সাড়ে ৫ টায় শুরু হওয়া ৫০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেবেন ১৭০ জনের অধিক অ্যাথলেট। সকাল ৬ টায় ২১.১ কিলোমিটার ম্যারাথনে অংশ নেবেন ২৫০ জনের অধিক অ্যাথলেট এবং সকাল সাড়ে  ৬ টায় ১০ কি.মি. ম্যারাথনে অংশ নেবেন ১৮০ জনের অধিক অ্যাথলেট। অ্যাথলেটদের নিরাপত্তায় থাকবে অ্যাম্বুলেন্সসহ ৭০ জন স্বেচ্ছাসেবক।
এ সময় শমসেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ,  শমসেরনগর আলট্রা ট্রেইল ম্যারাথন ২০২১ এর আহ্বায়ক আব্দুস শহিদ, সদস্য সচিব নবিল শমশেরী, সদস্য মোঃ সাইফুর রহমান (সুমন), মোঃ তারিকুজ্জামান (সুমন), মো: সিরাজুল রহমান (সিপন), মোঃ সাইফুর রহমান (রিপন), মোঃ আব্দুল খালেক প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!