কুড়িগ্রামে স্ত্রী‌কে হত‌্যার ঘটনায় স্বামীর ফাঁ‌সি‌ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুড়িগ্রামে স্ত্রী‌কে হত‌্যার ঘটনায় স্বামীর ফাঁ‌সি‌

  • মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

Manual2 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর ::

Manual4 Ad Code

বড় ভাই‌য়ের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী‌কে হত‌্যার ঘটনায় স্বামী বকুল মিয়া‌কে ফাঁ‌সি‌তে ঝু‌লি‌য়ে মৃত‌্যুদণ্ডের আ‌দেশ দি‌য়ে‌ছেন আদালত।

Manual8 Ad Code

মঙ্গলবার ১৯ জানুয়া‌রি দুপু‌রে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আ‌দেশ দেন। পাব‌লিক প্রসি‌কিউটর (‌পি‌পি) আব্রাহাম লিংকন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মামলা সূ‌ত্রে জানা যায়, জেলার রা‌জিবপুর উপ‌জেলার চরসাজাই নয়াপাড়া গ্রা‌মের মৃত আ‌জিজুল হ‌কের ছে‌লে বকুল মিয়া তার আপন বড় ভাই‌য়ের বউ‌য়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন। এ ঘটনার প্রতিবাদ জানান স্ত্রী শাহীনা বেগম। এর জে‌রে ২০০৭ সা‌লের ২‌ ডি‌সেম্বর বকুল মিয়া স্ত্রী শাহীনা বেগম‌কে গলাটি‌পে হত‌্যা ক‌রে মর‌দেহ ফাঁ‌সি‌তে ঝু‌লি‌য়ে রা‌খে এবং আত্মহত‌্যা ব‌লে চা‌লি‌য়ে দেওয়ার চেষ্টা ক‌রে। কিন্তু ময়নাতদন্ত প্রতি‌বেদ‌নে শাহীনার মৃত‌্যু শ্বাসরো‌ধে হত‌্যা ব‌লে প্রতীয়মান হওয়ায় শাহীনার বাবা শামছুল হক বাদী হ‌য়ে বকুল মিয়া ও তার ভাবি নুরুন্নাহার‌কে আসা‌মি ক‌রে মামলা ক‌রেন।

Manual2 Ad Code

দীর্ঘ ১৩ বছর মামলার শুনানি ও সাক্ষ‌্য-প্রমাণ শে‌ষে মঙ্গলবার দুপু‌রে আদালত বকুল মিয়া‌কে দোষী সাব‌্যস্ত ক‌রে ফাঁ‌সি‌তে ঝু‌লি‌য়ে মৃত‌্যুদণ্ডের আ‌দেশ দেন। অপর আসামি ও বকুল মিয়ার বড় ভাই‌য়ের স্ত্রী নুরুন্নাহার‌কে বেকসুর খালাস দেন আদালত।

Manual6 Ad Code

মামলায় সরকার প‌ক্ষে আইনজীবী ছি‌লেন পি‌পি আব্রাহাম লিংকন এবং আসা‌মি প‌ক্ষের আইনজীবী ছি‌লেন ফখরুল ইসলাম।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!