বড়লেখায় আগরগাছ লুট : মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

বড়লেখায় আগরগাছ লুট : মামলা

  • বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
বড়লেখা :: লুন্ঠিত আগর গাছ সনাক্ত করছেন ব্যবসায়ী । ছবি : এইবেলা

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় দিনে-দপুরে ৩ প্রতারক আগর-আতর ব্যবসায়ী ছয়েফ উদ্দিন রেনুর লাখ টাকার আগরগাছ লুট করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে মুল প্রতারক আবুল হাসান মনাইর বাড়ি থেকে লুন্ঠিত আগর গাছের অংশবিশেষ উদ্ধার করেছে। এঘটনায় গাছের মালিক ছয়েফ উদ্দিন রেনু মঙ্গলবার রাতে মনাইসহ ৩ প্রতারকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, আগর-আতর ব্যবসায়ী ছয়েফ উদ্দিন রেনু প্রায় ৫ বছর পূর্বে উপজেলার কাশেমনগর গ্রামের আপ্তাব আলীর বাড়িতে একটি আগর গাছ কিনে রাখেন। সম্প্রতি তিনি গাছটি বিক্রি করতে চাইলে দোহালিয়া গ্রামের মৃত রায়াফ উদ্দিনের ছেলে আবুল হাসান মনাই দাম-দর করেন, কিন্তু উপযুক্ত মূল্য না দেয়ায় তিনি তার নিকট গাছটি বিক্রি করেননি। এদিকে গত মঙ্গলবার দুপুরে আবুল হাসান মনাই সহযোগী নুরই মিয়া ও নিজের মালিকানাধীন সিএনজি চালিত অটোরিকশা চালক আব্দুল আজিজকে পাঠিয়ে প্রতারণা মুলকভাবে গাছটি কেটে সিএনজিতে করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে গাছের মালিক ছয়েফ উদ্দিন রেনু বিকেলে পুলিশ নিয়ে আবুল হাসান মনাইর বাড়ি থেকে লুন্ঠিত গাছের অংশ বিশেষ উদ্ধার করেন। এসময় কৌশলে প্রতারক মনাই বাড়ি থেকে সটকে পড়ে।

Manual2 Ad Code

গাছের মালিক ছয়েফ উদ্দিন রেনু জানান, আবুল হাসান মনাই প্রতারণা করে প্রকাশ্যে দিনে-দুপুরে দুই সহযোগি দিয়ে আমার লাখ টাকার আগর গাছ লুন্ঠন করেছে। বাড়িতে নিয়েই আগর বের করতে কেটে টুকরো টুকরো করা শুরু করে। অবশিষ্ট অংশ দেখে গাছ সনাক্ত করেছি। পুলিশ গাছের কিছু অংশ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রতারক আবুল হাসান মনাই, আব্দুল আজিজ ও নুরই মিয়ার বিরুদ্ধে তিনি থানায় মামলা দিয়েছেন।

Manual1 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, অভিযোগ পেয়েই পুলিশ অফিসার পাঠিয়ে আসামী আবুল হাসান মনাইর বাড়ি থেকে লুন্ঠিত আগর গাছের অংশবিশেষ জব্দ করিয়ে থানায় নিয়েছেন। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!