বড়লেখায় ৫০ দুস্থ পরিবার পেলো পাকাঘর ও জমি মালিকানা দলিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় ৫০ দুস্থ পরিবার পেলো পাকাঘর ও জমি মালিকানা দলিল

  • শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে ভুমি ও গৃহহীন ৫০ দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর ও খাস জমির কবুলিয়ত হস্তান্তর করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়নে শনিবার সকালে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিনের সঞ্চালনায় পাকাঘর ও ভুমির দলিল হস্তান্তরের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া, উপজেলা সাবরেজিষ্ট্রার রফিকুল ইসলাম, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।

Manual4 Ad Code

জানা গেছে, বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের দৃষ্ঠিনন্দন পাকা ঘর তৈরী করে দেয়া হয়েছে ৫০ আশ্রয়হীন পরিবারকে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিভাগ অতিদ্রুত সময়ে আশ্রয়হীনদের এসব ঘর নির্মাণ করে দিয়েছে। এতে সরকারের ব্যয় হয়েছে ৮৫ লাখ ৫০ হাজার টাকা। উপজেলা সহকারী কমিশনার (ভুমি), সার্ভেয়ার ও সংশ্লিষ্ট তহশিলদারগণ বেদখলে থাকা সরকারী খাস ভুমি খুঁজে বের করে তা উদ্ধার করে তালিকাভুক্ত আশ্রয়হীনদের নামে বন্দোবস্ত প্রদান করেন। উপজেলা সাবরেজিষ্ট্রার মো. রফিকুল ইসলামের একদিনে সবগুলো কবুলিয়ত সম্পাদন করে মুল দলিল হস্তান্তর এবং সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরার একদিনে ভুমি ও গৃহহীনদের সবগুলো দলিল নামজারী সম্পাদন করে দেয়ার ঘটনা একটি বিরল দৃষ্টান্ত।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!