শ্রীমঙ্গলে ১শ পরিবার পেল নতুন ঘর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে ১শ পরিবার পেল নতুন ঘর

  • শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::

‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে সরকারি খাস জমিতে মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ভূমিহীন ও গৃহহীন ১শ পরিবার মধ্যে ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশ্রয়হীন প্রকল্প-২ এর অধীনে ভার্চুয়াল অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে এ ঘরগুলো উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম নিদিষ্ঠ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘরের মডেল তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোধ আশরাফুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত প্রমুখ।

Manual4 Ad Code

জানাযায়, সরকারি খাস জমিতে ৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা ১০০টি ঘর গৃহহীনদের দেয়া হয়। বাকি ২০০টি ঘর নির্মাণ কাজ সর্ম্পন করে উপকার ভোগীদের বুঝিয়ে দেওয়া হবে।

Manual8 Ad Code

আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার আশিদ্রোন, শ্রীমঙ্গল সদর, ভূনবীর ও মির্জাপুর ইউনিয়নে সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হচ্ছে।

Manual5 Ad Code

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি ঘর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। ৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে রয়েছে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর, বাথরুম ও নামাজের জায়গাসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

Manual2 Ad Code

এই প্রকল্প কাজ বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!