শ্রীমঙ্গলে  শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে  শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান

  • শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::

Manual5 Ad Code

আমার এক ঝাঁক পায়রা, অন্তরে গড়েছি দেশ এই শ্লোগান নিয়ে দেশ ও প্রবাসীদের নিয়ে গঠিত গ্লোবাল শ্রীমঙ্গল এর উদ্যোগে তৃতীয় বৎসর পুর্তিতে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসার জন্য আর্থিক সাহায্যে প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে শহরের চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র ও এ আর্থিক অর্থ প্রদান করা হয়।

Manual5 Ad Code

অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদ এর সহযোগীতায় সংগঠনের সভাপতি শেখ সারোয়ার জাহান জুয়েল এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির।

Manual5 Ad Code

বিশেষ অতিথি ছিলেন শহরের বিশিষ্ট সমাজসেবী হাজী ফজলে এলাহী লুল, চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, রেজাউর রহমান, মাওলানা এম এ রহিম নোমানী ও মো: ইকবাল আহমদ।

Manual4 Ad Code

এসময় সংগঠনের শহীদ গাজী রোয়েল, পারভেজ হোসেন, খোকন, তোফায়েল পাপ্পু, বাচ্চু মিয়া, মতিন মিয়া, মিনহাজুল ইসলাম ফয়সল, আজিজুরর রহমান নাঈম, মাহববুর রহমান, দ্বিগিজয় রায় আকাশ ও সাংবাদিক বিক্রমজিৎ বর্ধন প্রমুখসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কিডনি রোগে আক্রান্ত অসহায় মেহেরুন নেছাকে তার চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা ও ২শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!