বড়লেখায় মাদক ব্যবসায়ী যুবকের ১ বছরের কারাদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ আত্রাইয়ে বর্ষার নতুন পানিতে জেলেদের মাছ শিকারের মহোৎসব জুড়ীর বন্যা দুর্গতদের চিকিৎসায় বিজিবির মেডিকেল ক্যাম্প : ৫ শতাধিক রোগিকে ওষুধ প্রদান বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ বড়লেখা সীমান্তে রেলবন্দর স্থাপনের সম্ভাবনা : কাষ্টমস ও রাজস্ব কর্মকর্তাদের পরিদর্শণ কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

বড়লেখায় মাদক ব্যবসায়ী যুবকের ১ বছরের কারাদন্ড

  • রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী যুবক তারেক আহমদকে গ্রেফতার করেছে। এসময় তার ঘর থেকে ইয়াবা ট্যাবলেট ও দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. শামীম আল ইমরান। এসময় থানার এসআই আবু সাইদ উপস্থিত ছিলেন। দন্ডিত তারেক আহমদ (৩৫) পানিধার গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

Manual2 Ad Code

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শামীম আল ইমরানের নেতৃত্বে রোববার রাতে পানিধার এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। থানার এসআই আবু সাইদের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সর্বাত্মক সহযোগিতা করে। গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী তারেক আহমদের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

Manual8 Ad Code

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. শামীম আল ইমরান মাদকসহ আটক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!