বড়লেখায় ব্যবসায়ীর উপর হামলা ও টাকা লুটের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

বড়লেখায় ব্যবসায়ীর উপর হামলা ও টাকা লুটের অভিযোগ

  • সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় সিগারেট কেনার ভান করে প্রদীপ কর নামক ব্যক্তির বিরুদ্ধে ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে দোকানে রক্ষিত টাকা-পয়সা ও মোবাইল ফোন লুট করার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী আহত ব্যবসায়ী সমর করের ভাই দিলীপ কর রোববার রাতে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual5 Ad Code

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার পানিধার এলাকার ষ্টেশনারী ব্যবসায়ী সমর কর রোববার বিকেলে দোকানে বসা ছিলেন। এসময় একই এলাকার গণেশ রাম করের ছেলে প্রদীপ কর দোকানে গিয়ে সিগারেট দিতে বলে। সমর কর সিগারেট বের করতে উদ্ব্যত হতেই প্রদীপ কর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে দোকানের ক্যাশবাক্সে রক্ষিত টাকা ও দামী মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দেয়ায় তাকে ডেগার দিয়ে কুপ ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। এঘটনায় আহত ব্যবসায়ী সমর করের ভাই দিলীপ কর রাতে হামলাকারী প্রদীপ কর ও তার বাবা গণেশ রাম করের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

Manual3 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!