কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধ : মাছ ও গাছ নিধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধ : মাছ ও গাছ নিধন

  • সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর ::

Manual7 Ad Code

কুুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের (আবিরের ভিটা) আঃ হাকিম মিয়ার বাড়ির সামনে পুকুরে কীটনাশক (বিষ) দিয়ে প্রায় ৩লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে ও ৪শতাধিক ইউক্যালিপটাস, জাম, আমগাছ ও শতাধিক সুপারির চারা ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

Manual2 Ad Code

রবিবার (২৪ জানুয়ারি) আনুমানিক রাত আড়াইটায় আঃ হাকিম মিয়ার বাড়ীর পাশে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, আঃ হাকিম মিয়া এর সাথে একই গ্রামের আব্বাস ও লালচাঁদ এর সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে ৪/৫ বার শালিস বৈঠকের মাধ্যমে মীমাংসা করলেও মানতেছে না আব্বাস ও লালচাঁদের পক্ষের লোকজন।

ঘটনার দিন একই গ্রামের আব্বাস, লালচাঁদ ও তার সহযোগীরা রাতের আধারে আঃ হাকিম মিয়ার বাড়ীর সামনের পুকুরে কীটনাশক (বিষ) দিয়ে প্রায় ৩লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে ও ৪শতাধিক ইউক্যালিপটাস, জাম, আমগাছ ও শতাধিক সুপারির চারা ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে আঃ হাকিম মিয়া জানান, আমার ক্রয় কৃত জমিতে পুকুর দিয়ে দীর্ঘদিন যাবত মাছ চাষ করতেছি ও গাছপালাসহ বিভিন্ন ফসল আবাদ করতেছি। পার্শ্ববর্তী আব্বাস ও লালচাঁদ গংরা শালিস বৈঠক অমান্য করে বারবার আমার বিভিন্ন ক্ষতি করে আচ্ছে।

Manual4 Ad Code

একই গ্রামের মফিজুল (৪৭) ও জোবেদা (৪২) জানান, কয়দিন আগে হাইবুল, মনছের সহ কয় জন আসি কয় তোমার বাড়ি/ গাছ ফুকে উরে দিব। হামরা গরীব মানুষ বলে এর বিচার কি পাবো না ?

বিষয়টি নিয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম জানান, এর আগে কয়েক বার শালিসে বসলে আব্বাস ও লালচাঁদ গংরা শালিস বৈঠক অমান্য করে। তাই আঃ হাকিম গংদের আইনি ব্যবস্থার জন্য বলা হয়েছে।

Manual2 Ad Code

এ বিষয় কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, থানায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!