কমলগঞ্জের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কমলগঞ্জের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

  • মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

২৬ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টায় শমশেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি (তদন্ত) মোশারফ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শংকর রাজভর, সম্পাদক রতন বর্মা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সম্পাদক নির্মল দাশ পাইনকা, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রামস্বামী রাজভর, বাগান পঞ্চায়েত সভাপতি নৃপেন্দ্র বাউরী, সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল প্রমুখ।

Manual4 Ad Code

এদিকে মঙ্গলবার দুপুরেরে কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজসেবামূলক সংগঠন অংকুরের আয়োজনে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অংকুরের সভাপতি রাহাত আদনান সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। গেস্ট অব অনার ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। অংকুরের সাধারণ সম্পাদক সাদী হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, জসিম উদ্দিন শাকিল, সমাজসেবক নিয়াজ মুর্শেদ রাজু প্রমুখ । #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!