বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে ভারতে থেকে দেশে ফিরলেন  ১৯ বাংলাদেশী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে ভারতে থেকে দেশে ফিরলেন  ১৯ বাংলাদেশী

  • বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

ভারতের বিভিন্ন ডিটেনশন সেন্টারে কারাভোগের পর দেশে ফিরেছেন ৫ জন নারীসহ ১৯ বাংলাদেশী। বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে ভারতীয় বিএসএফ ও আসামের করিমগঞ্জ জেলা পুলিশ বৃহস্পতিবার দুপুরে এসব বাংলাদেশীদের বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে।

এসময় উপস্থিত ছিলেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ, আসামের করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াকিল, ইমিগ্রেশন অফিসার সমরেন্দ্র চক্রবর্তী, বিএসএফ ৭ ব্যাটালিয়ন সুতারকান্দির এসই মান দ্বিপ, শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ আবুল কালাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি মৌলভীবাজার জেলা সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ প্রমুখ।

জানা গেছে, দেশে প্রত্যবর্তনকারী এসব বাংলাদেশীরা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। পরে ভারতীয় পুলিশ ও বিএসএফের হাতে আটক হয়ে ভারতের বিভিন্ন ডিটেনশন সেন্টারে কারাবন্দী হন। সেখানে সাজার মেয়াদ শেষ হলেও নানা জটিলতায় তাদের দেশে প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে পড়ে। অবশেষে দু’দেশের দীর্ঘ কুটনৈতিক তৎপরতায় বিশেষ করে আসামের গোয়াটিস্থ বাংলাদেশ দুতাবাসের সহকারী হাই কমিশনার ড. তানভীর মনসুর রনি ও মৌলভীবাজার জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা অমলেন্দু কুমার দাশের সার্বিক সহযোগিতায় ভারতে কারাভোগের পর ১৯ বাংলাদেশী দেশে ফিরলেন। তারা কুড়িগ্রাম, নীলফামারী, ফিরোজপুর, ঠাকুরগাও, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

Manual4 Ad Code

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, দেশে প্রত্যাগতদের শরীরে করোনা উপসর্গ না পাওয়ায় তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনের পরামর্শ দিয়ে আগে থেকে শেওলা স্থলবন্দরে অপেক্ষামান স্বজনদের নিকট তাদেরকে হস্তান্তর করা হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!