বড়লেখায় ক্যারিয়ার ও মাদকদ্রব্য প্রতিরোধ বিষয়ক সেমিনার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

বড়লেখায় ক্যারিয়ার ও মাদকদ্রব্য প্রতিরোধ বিষয়ক সেমিনার

  • শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual7 Ad Code

বড়লেখায় ক্যারিয়ার এবং ক্যাপাসিটি বিল্ডিং, মাদকদ্রব্যের অপব্যবহার ও তার প্রতিকার বিষয়ক পৃথক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি-৪০১) পরিচালনায় আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সাত নম্বর খাসিয়া পুঞ্জিতে শুক্রবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিনারে প্রকল্পের উপকারভোগী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

শিশু উন্নয়ন কর্মী মাইকেল নংরুমের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাং।

শুক্রবার মাদকদ্রব্যের অপব্যবহার এবং তার প্রতিকার বিষয়ক সচেতনতামূলক সেমিনারে মাদকের ক্ষতিকর দিক, তার প্রতিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সাংবাদিক তপন কুমার দাস। আগেরদিন বৃহস্পতিবার সেমিনারে ক্যারিয়ার এবং ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ক আলোচনা করেন ইটাউরি হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মো. ময়নুল ইসলাম।

Manual7 Ad Code

পৃথক এসব সেমিনারে প্রকল্পের হিসাবরক্ষক ডিকো সুরং, সমাজ উন্নয়ন কর্মী রিতা সুছিয়াং, রজেন পঃলং, মা ও শিশু পরিচর্যাকারী (ইমপ্লিমেন্টর) আইটিমন পঃস্না, প্রিয়াঙ্কা এলগিরি, শিশু উন্নয়ন কর্মী হেমসন ধার, রাজু খংলা, শান্তি পঃস্না সহ প্রকল্পের সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!