বড়লেখায় এপিপি গোপাল দত্তকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

বড়লেখায় এপিপি গোপাল দত্তকে সংবর্ধনা

  • শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual8 Ad Code

বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) গোপাল চন্দ্র দত্তকে সংবর্ধনা দেয়া হয়েছে। সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালনের এক যুগ ও আইন পেশার ২৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার আদালতের আইনজীবী সহকারীবৃন্দ তাকে এ সংবর্ধনা প্রদান করেন।

Manual4 Ad Code

জ্যেষ্ঠ আইনজীবী দীপক কুমার দাসের সভাপতিত্বে ও আইনজীবী সহকারী মোহাম্মদ জাফর আহমদের সঞ্চালনায় আইনজীবী সহকারী শেডে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এপিপি গোপাল চন্দ্র দত্ত।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামরেল আহমদ চৌধুরী, আইনজীবী ইয়াছিন আলী, শৈলেশ চন্দ্র রায়, আফজল হোসেন, সুব্রত কুমার দাস, সিলেট জেলা বারের সহ সাধারণ সম্পাদক খন্দকার সাইফুর রহমান রানা, আইনজীবী বিমল এল গিরি প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আইনজীবী সহকারী আলীম উদ্দিন ও রুবেল আহমদ। জ্যেষ্ঠ আইনজীবী সহকারী আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, মোস্তফা উদ্দিন বাদল, রাজিব আহমদ, জয়নাল আবেদীন, ছমির উদ্দিন, মামুনুর রশীদ, পরেশ চন্দ্র দেবনাথ, মো. সাজু, সাইফুর রহমান, সাকিব আহমদ, নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!