বড়লেখায় সড়ক সাইন স্থাপন ও গুনীজন সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

বড়লেখায় সড়ক সাইন স্থাপন ও গুনীজন সংবর্ধনা

  • রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখার ঘোলসা প্রবাসী সমাজকল্যাণ সংস্থার অর্থায়নে এলাকার প্রধান সড়কে স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ গুরুত্বপুর্ণ স্পট নির্দেশক সড়ক সাইন ষ্ট্যান্ড স্থাপন ও স্থানীয় ১৩ জন গুনী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে ঘোলসা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

Manual2 Ad Code

দক্ষিণ শাহাবজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিনের সভাপতিত্বে সাইফুল ইসলাম জিবু ও মুক্তাদির হোসেন মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, স্কুল কমিটির সভাপতি রাহুল দাস, প্রধান শিক্ষক শিলা রাণী দত্ত, ঘোলসা প্রবাসী সমাজকল্যাণ সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সংবর্ধিত অতিথি রাব্বির হোসেন, স্পেন প্রবাসী সিপন আহমদ, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা বদরুল ইসলাম, ইউপি মেম্বার স্বারতি পুরকায়স্থ, সমাজসেবক আব্দুল কাইয়ুম, রহমত আলী, সামছুল ইসলাম পুতুল, সাবেক ইউপি মেম্বার সোনাহর আলী, সহকারী শিক্ষক রাহেল উদ্দিন, যুবলীগ নেতা সামছুল ইসলাম, মোর্শেদুজ্জামান প্রমুখ।

Manual1 Ad Code

উল্লেখ্য, উপজেলার ঘোলসা গ্রামের প্রবাসীরা গ্রামের দুঃস্থ গরীবদের সাহায্যার্থে ও গ্রামের উন্নয়নের লক্ষ্যে গড়ে তোলেন ঘোলসা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা। গত বছরের মার্চে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে সংস্থার সদস্যরা প্রতিনিয়ত গ্রামের অসহায় দরিদ্রদের সাহায্য সহোযোগিতা করে যাচ্ছেন। ইতিমধ্যে সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে গ্রামের ২৫৪টি পরিবারকে ৪০ কেজি করে ত্রাণ সামগ্রী, ৫০ টি পরিবারকে কম্বল, একজন ক্যান্সার রোগীসহ আরো কয়েকজন রোগীকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। হাতে নেয়া হয়েছে গ্রামের উন্নয়নে অনেক প্রকল্প।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!