শ্রীমঙ্গলে পিএফজি’র ফলোআপ সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে পিএফজি’র ফলোআপ সভা অনুষ্ঠিত

  • বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩ জানুয়ারি)বুধবার সকালে শহরের গুহ রোডস্থ বাংলাদেশ টি এষ্টেট স্টাফ এসোসিয়েশন কার্যালয়ে স্থানীয় সমন্বয়কারী সৈয়দ ছায়েদ আহমদ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় এ ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কেন্দ্রীয় সমম্বয়কারী মাইমুনা আক্তার রুবি।

Manual8 Ad Code

এসময় স্থানীয় পিএফজি সদস্য অ্যাম্বসেডর শিক্ষক কাজী আছমা আক্তার, উপজেলা আ,লীগের সহসভাপতি মো: সমসের খান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলা জাসদ সভাপতি হাজী এলেমান কবীর, উপজেলা সিপিবি সভাপতি মোচ্ছাবেক মেলা, ইউপি সদস্য মো: ফিরোজ মিয়া, বিশিষ্ট সমাজসেবী মো: আনহারুল ইসলাম, শিক্ষক দিলীপ কুমার কৈরী, জাফরিন নাহার রোজ, সমাজকর্মী ব্যবসায়ী মো ছয়ফুর রহমান ও গোলাম কিবরিয়া প্রমুখ। সভার শুরুতে পিএফজি সদস্য জাতিয় পাটি প্রতিনিধি মো: শহীদুল ইসলাম শহীদ (এসআই শহীদ) এর মৃত্যু ও পিএফজি অ্যাম্বসেডর জহির উদ্দিন শামীম আহম্মদ এর মাতার মৃত্যু এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন ও শোক প্রকাশ করা হয়।

পরে পিএফজি সাংগঠনিক ও গঠনতন্ত্র নিয়ে আলোচনা হয় এবং উপজেলার সক্রিয় সকল বৈধ রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিিিনধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে গঠিত একটি বহুদলীয় প্লাটফর্ম যা গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নে প্রতিমাসের ১ম শনিবার মাসিক নিয়মিত সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!