৩০ ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ চালু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

৩০ ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ চালু

  • শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, ফেঞ্চুগঞ্জ ::

৩০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার ভোর ৫টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মাঝখানে গুতিগাঁও এলাকায় রেললাইনের মেরামতের কাজ শেষ হয়।

এরপর সকাল সোয়া ৬টার দিকে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

Manual7 Ad Code

এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই তেলবাহী একটি ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Manual7 Ad Code

সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম যুগান্তরকে জানান, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটগামী ওই ট্রেনটি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মাঝখানে গুতিগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

ট্রেনের ৮টি বগির মধ্যে ৭টি দুমড়ে-মুচড়ে যায়। ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা জ্বালানি তেল।

Manual8 Ad Code

এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শুক্রবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া ও আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে দুটি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

Manual7 Ad Code

শনিবার ভোর ৫টার দিকে রেললাইনের মেরামতের কাজ শেষ হয়। এরপর সকাল সোয়া ৬টার দিকে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!