বড়লেখায় পৌঁছেছে ৪ হাজার ডোজ করোনা ভ্যাকসিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় পৌঁছেছে ৪ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

  • শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual7 Ad Code

বড়লেখায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ধাপে ৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন শনিবার দুপুরে পৌঁছেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজ রোববার থেকে করোনা ভাইরাসের এসব ভ্যাকসিন দেয়া শুরু হবে।

বেলা দেড়টায় মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে সরকারি অ্যাম্বুলেন্সে যোগে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব ভ্যাকসিন পৌঁছানো হয়। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্মদীপ বিশ্বাস ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।

Manual3 Ad Code

এসময় হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তৌফিক আজিজ ও ডা. রাজিব দেবনাথ, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, বড়লেখা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) শৈলেশ চন্দ্র নাথ, লিটন শরীফ, হাসপাতালের পরিসংখ্যানবিদ সুমন দাশ, ক্যাশিয়ার উজ্জল সরকার ও ষ্টোর কিপার জয়ন্ত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews