কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ গেইট’র উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ গেইট’র উদ্বোধন

  • সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ গেইট এর শুভ উদ্বোধন হয়েছে। ০৮ ফেব্রুয়ারি সোমবার  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গেইটের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিন।

Manual7 Ad Code

স্থানীয় ইউপি সদস্য তাজুদ আলীর সভাপতিত্বে ও শিক্ষক মো. সুমন মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো: জুয়েল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার নির্মল কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা আং হাই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মশাহিদ, স্থানীয় আওয়ামীলীগ নেতা নুরুল আমিন প্রমুখ। সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

Manual4 Ad Code

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ গেইট এর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!