কমলগঞ্জে গঞ্জু সমাজের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কমলগঞ্জে গঞ্জু সমাজের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

  • সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চাবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গত রোববার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্টীর গঞ্জু সমাজ আদিবাসী ফোরাম -২০২১ এর কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে সফল ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

করুনা গঞ্জুর সভাপতিত্বে এবং লিটন গঞ্জুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

গেষ্ট অফ অনার হিসেবে উপস্থত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আসলম ইকবাল মিলন, ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সিলেট মহানগর আওয়ামীলীগ এর সদস্য রাহাত তরফদার, মনু দলই ভ্যালী সভাপতি ধনা বাউরী, মিরতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, মাসুদ রানা, নুরুত্তম বর্ধন প্রমুখ।

Manual8 Ad Code

এছাড়াও সিলেট বিভাগের গঞ্জু সমাজের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন গঞ্জু সমাজের নেতৃবৃন্দ। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!