ট্রেনে কাটা পড়লো কিশোরের পা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

ট্রেনে কাটা পড়লো কিশোরের পা

  • শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে সিলেট অভিমুখী সুরমা মেইলের চাকায় এক কিশোরের পায়ের গুড়ালি কাটা পড়েছে। গুরুতর আহত কিশোরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Manual3 Ad Code

শুক্রবার সকাল সাড়ে ৭টায় শমশেরনগর স্টেশনের ডাউন আউটার সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরের নাম শান্ত মিয়া (১৫)। সে শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খছরু মিয়ার ছেলে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিলেট অভিমুখী ৯ নং আপ সুরমা মেইল সকাল সাড়ে ৭টায় শমশেরনগর স্ট্রেশন ছেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ডাউন ইউটার সিগনাল এলাকায় এ ট্রেনের চাকার নিচে পড়ে কিশোর শান্ত মিয়ার একটি পায়ের গুড়ালি কেটে যায়। ঘটনার খবর পেয়ে তার পরিবার এসে তাকে উদ্ধার করে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Manual7 Ad Code

এলাকাবাসী জানান, কিশোর শান্ত মিয়া এ সময় রেলপথ এলাকায় ঘাস কাটছিল। হঠাৎ ট্রেন আসতে দেখে সে রেলপথ এলাকা থেকে সরে যাওয়ার সময় তার একটি পা রেলপথে থেকে যায়। ফলে ট্রেনের চাকায় তার একটি পায়ের গুড়ালি কাটা পড়ে। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!