সিলেটের ঐতিহ্যবাহী চুঙ্গা পিঠা উৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম ছাতকে হত্যা মামলা প্রত্যাহার না করলে বাদী সাক্ষীদের কচুকাটা করার হুমকি কুলাউড়া হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্য গাভী বিতরণ মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে কুলাউড়ার যুবকের রহস্যজনক মৃত্যু কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর লা* শ উদ্ধার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন  ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মীর এক মাসের ছুটি নিয়ে প্রশাসনে টানাপোড়েন বড়লেখা সদর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গনীর নেতাকর্মীর বহর নিয়ে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ

সিলেটের ঐতিহ্যবাহী চুঙ্গা পিঠা উৎসব

  • শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ ::

বাঙালির চিরায়ত সংস্কৃতি সিলেটের ঐতিহ্যবাহী চুঙ্গাপিঠা। কালের আবর্তে এই পিঠা হারিয়ে যেতে বসেছে। পূর্বেকার সময়ে শীতের রাতে বাড়িঘরে চুঙ্গাপিঠা ও উৎসব হতো।

Manual8 Ad Code

পৌষ সংক্রান্তিতে হিন্দু সম্প্রদায়ের লোকেরা মহাসমারোহে চুঙ্গা পিঠা বানিয়ে অনুষ্ঠানাদি সম্পন্ন করতো। বর্তমানে এগুলো স্বপ্নের মতোই মনে হয়। বৃহত্তর সিলেটের এই ঐতিহ্যকে ধরে রাখতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষারে কবি জয়নাল আবেদীন ব্যতিক্রমী চুঙ্গাপিঠা উৎসবের আয়োজন করেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০ টায় নিজ বাড়িতে এই উৎসব অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সিলেটের আঞ্চলিক ভাষায় উন্মুক্ত অনুষ্ঠানে আলোচনা, গান, গল্প, কৌতুক, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মধ্যরাত পর্যন্ত চুঙ্গাপিঠা উৎসব পরিচালিত হয়। সংস্কৃতি কর্মী মহসিন আহমদ কয়েস ও আব্দুল মুকিত হাসানীর সঞ্চালনায় এসব অনুষ্ঠানে অংশ নেন কবি শহীদ সাগ্নিক, টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, রাজনীতিবিদ অলি আহমদ খান, টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নেতা তালুকদার আমীনুর রহমান, সমাজ সেবক তোয়াবুর রহমান, শিক্ষক আব্দুল লতিফ, হরমুজ আলী প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন মুজিবুর রহমান চৌধুরী শেফুল, কবি জয়নাল আবেদীন, আব্দুল জলির।

Manual3 Ad Code

চুঙ্গা পিঠা উৎসবের আয়োজক জয়নাল আবেদীন জানান, আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে এবার তৃতীয় বছরের মতো আয়োজন। এজন্য ব্যাপক উৎসাহের মধ্যদিয়ে সন্ধ্যার পর থেকে বাঁশের মধ্যে চালের গুড়ি প্রবেশ করানো হয়। পরে বিছিয়ে রাখা খড়ের মধ্যে চালের গুড়ি ভর্তি বাঁশের চুঙ্গার উপর আগুন লাগিয়ে দেয়া হয়। একটি নির্দিষ্ট তাপমাত্রায় প্রায় আধাঘন্টা সময়ে বাঁশের চুঙ্গা পুড়তে থাকে। এরপর আখের রস থেকে তৈরি লালি দিয়ে সিদ্ধ ও গরম গরম পিঠা আপ্যায়নের উৎসব শুরু হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।###

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews