বড়লেখায় বাস-টেম্পু সংঘর্ষে আহত ৩ : বাস চালক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

বড়লেখায় বাস-টেম্পু সংঘর্ষে আহত ৩ : বাস চালক আটক

  • সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখায় রূপসী বাংলা পরিবহণের একটি বাস বিস্কিট কোম্পানীর একটি টেম্পুকে ধাক্কা দিলে চালকসহ কোম্পানীর ৩ কর্মচারী গুরুতর আহত হয়েছেন। এদের ৩ জনকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

১৫ ফেব্রুয়ারি সোমবার বিকেলে উপজেলার রতুলী বাজার সংলগ্ন কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ রূপসী বাংলা বাসসহ এর চালক মো. রাজু মিয়াকে আটক করেছে। সে মৌলভীবাজার সদরের মাতার কাপন এলাকার আসকর মিয়ার ছেলে।

আহতরা হচ্ছেন- উপজেলার পাখিয়ালা এলাকার মজনু মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩০), গাজীটেকার তপু মিয়ার ছেলে জামাল উদ্দিন (৪৫) ও মহুবন্দ এলাকার আরব আলীর ছেলে তুহিন (২৫)।

Manual5 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, একটি বিস্কিট কোম্পানীর কর্মচারীরা বিকেল আড়াইটার দিকে টেম্পু যোগে মালামাল সরবরাহে যাচ্ছিল। রতুলী বাজারের দক্ষিণ পাশে বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুতগামী রূপসী বাংলা পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭১০৭) টেম্পুকে ধাক্কা দেয়। এতে চালকসহ ৩ কর্মচারী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বড়লেখা থানার ডিউটি অফিসার এসআই হজরত আলী জানান, এ ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রূপসীবাংলা বাসসহ চালক রাজু মিয়াকে থানায় আটক করেছে। আহতদের পক্ষ থেকে মামলা দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!