জুড়ী বটুলী ইমিগ্রেশন চেকপোস্ট  রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

জুড়ী বটুলী ইমিগ্রেশন চেকপোস্ট  রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

  • মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code
এইবেলা, জুড়ী ::
জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী গ্রামবাসীসহ আশপাশের কয়েকটি গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন থেকে চলাচলের অনুপ্রয়োযোগী  হয়ে পড়েছে। ভারত থেকে মালামাল আমদানি করতে এ রাস্তা দিয়ে যান চলাচল থাকে সব সময়।তাছাড়া সীমান্তঘেষা নদীর পাশ্ববর্তী হওয়ায় নদীতে তলিয়ে গেছে রাস্তার বেশিরভাগ অংশ।
এ ভাঙ্গা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।  মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি সকাল ১১ টায় পূর্ব বটুলী এলাকা বাসীর উদ্দ্যোগে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বটুলী ইবতেদায়ী মাদরাসার সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ।  মোঃ আবু হানিফের পরিচালনায় এ  মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক এমএ মতিন মতি, মোঃ আমির হোসেন, ইউপি সদস্য মোঃ মঈন উদ্দিন প্রমুখ।
এলাকাবাসীর অভিযোগ, বটুলী ইবতেদায়ী মাদরাসার সম্মুখ  রাস্তাটি নদী ভাঙ্গার কারণে মাদরাসার দক্ষিণ পাশের শতশত মানুষের যাতায়াতে কষ্ট হচ্ছে। চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কার কাজ হচ্ছে না। সরকার ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বছরে রাজস্ব আদায় করলে, রাস্তার কোন উন্নয়ন হয়নি, তারা রাস্তা সংস্কারের জন্য জোর দাবী জানান।
অন্যান্যদের মধ্যে  মানববন্ধনে  উপস্থিত ছিলেন হাজী ইয়াকুব আলী, আসুক মিয়া,মদরিছ আলী,আব্দুল অদুদ, মুক্তাদির হোসেন মুক্তা,ডাঃ তানিম আহমদ, মতই মিয়া, আব্দুল আলিম, তারেক আহমেদ, হাফিজ আব্দুল মুহিত, আব্দুল আহাদ, লুৎফুর রহমান, মকবুল মিয়া, ইছহাক আলী প্রমুখ। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!